শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকসই ব্যবসায়িক অনুশীলন ও পরিবেশবান্ধব শীর্ষক সেমিনার

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   79 বার পঠিত

টেকসই ব্যবসায়িক অনুশীলন ও পরিবেশবান্ধব শীর্ষক সেমিনার

সংগৃহীত ছবি

ডাটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের উদ্যোগে ঢাকায় টেকসই ব্যবসায়িক অনুশীলন ও পরিবেশ-বান্ধব শীর্ষক একটি সেমিনার আলোচনা অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ নভেম্বর) আয়োজিত এ সেমিনারে এতে বিজ্ঞ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ড. মোহাম্মদ রায়হান শরীফ, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দেবরাজ দে, অক্সফাম বাংলাদেশ, ড. খান মেহেদী হাসান, পিএইচডি, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ শাহরিয়ার খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, নেক্সক্রাফ্ট লিমিটেড ও প্রতিষ্ঠাতা, এন্টারপ্রেনার ক্লাব অব বাংলাদেশ।

ডাটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের পরিচালক মাহমুদুন নবী বলেন, বিশ্ব আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের হ্রাস এবং অসমতা সহ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় টেকসই ব্যবসায়িক অনুশীলনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আলোচকরা টেকসই ব্যবসায়িক অনুশীলনগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, টেকসই ব্যবসায়িক অনুশীলনগুলো আমাদের পরিবেশ এবং সমাজের ওপর ব্যবসার নেতিবাচক প্রভাবগুলো কমাতে সাহায্য করতে পারে। তারা ব্যবসাগুলোকে আরও টেকসই এবং লাভজনক করে তুলতে পারে— এমন বিষয়বস্তু বিভিন্ন তথ্যভিত্তিক উদাহরণের মাধ্যমে ফুটিয়ে তোলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২১ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com