শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তেল আবিবে হামাসের মুহুর্মুহু রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   112 বার পঠিত

তেল আবিবে হামাসের মুহুর্মুহু রকেট হামলা

সংগৃহীত ছবি

ইসরায়েলের তেল আবিব শহরে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। মঙ্গলবারের এই হামলায় তেল আবিবে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে তেল আবিবের বিভিন্ন এলাকা লক্ষ্য করে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে হামাস। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। রকেটের ধ্বংসাবশেষের আঘাতে ওই ব্যক্তি আহত হয়েছেন।

অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, তেল আবিব ব্যস্ত এক ফুটপাতে রকেটের বড় টুকরো পড়ে আছে। আরেকটি ভিডিওতে তেল আবিবের একটি স্কুলের পাশের পার্কে ধ্বংসাবশেষ দেখা যায়। এ সময় সেখানে ধোঁয়া উড়তেও দেখা যায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ বলছে, গাজা থেকে তেল আবিবে একযোগে প্রায় ১৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব শহরের কেন্দ্র ও এর আশপাশের কয়েকটি শহরেও রকেট হামলা হয়েছে। এ সময় বাসিন্দাদের সাইরেন বাজিয়ে সতর্ক করে দেওয়া হয়।

এদিকে, লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলের উত্তরাঞ্চলেও কয়েক দফা রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের কয়েকটি বসতি লক্ষ্য এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়। ওই দিন গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা।

ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ১০ হাজারের বেশি। অন্যদিকে, হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ২০০ জন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com