শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইও বাংলাদেশের ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক   |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   73 বার পঠিত

ইও বাংলাদেশের ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

এন্ট্রেপ্রেনারস অর্গানাইজেশন (ইও) বাংলাদেশের ৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বুধবার রাজধানীর লেকশোর হোটেলে এন্ট্রেপ্রেনারস অর্গানাইজেশনের এজিএম অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রিস্টিন কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান মো. জিয়া উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় জেকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং ইও বাংলাদেশের ফিন্যান্স চেয়ার মোহাম্মদ তানভীর খান সভায় ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় অন্যান্যের মধ্যে সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট ও আনোয়ার গ্রুপের এমডি হোসেন খালেদ, আমান গ্রুপ অব কোম্পানিজের ভাইস-চেয়ারম্যান তাহসিন আমান, ট্রেড ডিজাইন সল্যুশনস লিমিটেডের চেয়ারপার্সন ফাতিন হক, অ্যারিস্টো ফার্মা লিমিটেডের পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসান, ইভেন্স টেক্সটাইল লিমিটেডের পরিচালক শাহরাইদ চৌধুরী, জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ, সাটোরি লিমিটেডের সিইও শাওন তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সদস্যরা গত ২০২২-২৩ অর্থবছরের উপস্থাপিত আর্থিক প্রতিবেদনের উপর মূল্যবান মতামত তুলে ধরেন এবং প্রতিবেদন অনুমোদন করেন। সদস্যরা বর্তমান পরিচালনা পর্ষদকে সময়োপযোগী বিভিন্ন লার্নিং ও সোশ্যাল ইভেন্ট আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

এন্ট্রেপ্রেনারস অর্গানাইজেশন, একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম যা ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ৭৬টি দেশের ১৮ হাজার উদ্যোক্তা এর সদস্য। বাংলাদেশে প্রতিষ্ঠানটি ২০১৬ সালে যাত্রা শুরু করে এবং বর্তমান সদস্য সংখ্যা ৫৫।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com