শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   64 বার পঠিত

বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

সংগৃহীত ছবি

বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসেছিলেন রোহিঙ্গা ক্যাম্পে। আমিই তাকে নিয়ে গিয়েছিলাম। রোহিঙ্গারা তো এখনো যায়নি, যে কারণে সেই সম্পর্ক আছে। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কাজ করে। তারা বাংলাদেশকে সহায়তা করতে চান।

বিশ্বব্যাংক যে বাংলাদেশের অর্থনীতিতে সংস্কার চাচ্ছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার তারা চাচ্ছে। সংস্কার তো অবশ্যই দরকার। তারা বলেছে, তারা বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত।

তবে কোন কোন জায়গায় সহায়তা দরকার তা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

অর্থমন্ত্রী বলেন, দেখি আমরা, কাজ শুরু করি। আমাদের মধ্যে ব্যাপক একটা সম্পর্ক রয়েছে। তারা সেটা অব্যাহত রাখবে।

এর আগে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ৫২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা করেছি। আরও ১৬ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহায়তা করা হবে।

বাংলাদেশের জন্য এখন অর্থায়ন দরকার উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের ২০৪১ সালের পরিকল্পনা সামনে রেখে অর্থ সহায়তা যেমন দরকার, তেমনই সংস্কারও করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com