শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাবায় অভূতপূর্ব দৃশ্যের অবতারণা

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   95 বার পঠিত

কাবায় অভূতপূর্ব দৃশ্যের অবতারণা

সংগৃহীত ছবি

ইসলামের পবিত্র ভূমি কাবা শরীফে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছিল। কাবার আশপাশ ও সেখানকার আকাশ আজ সকালে নীল আকার ধারণ করেছিল। যা দেখে চোখ জুড়িয়েছে সেখানে উপস্থিত মুসল্লিদের।

কাবাভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে সকালের স্নিগ্ধতায় অপূর্ব রূপ ধারণ করেছে কাবা ও আশপাশের অঞ্চল। অন্য সময় কাবা লোকে লোকারণ্য থাকলেও; সকাল বেলা এটি প্রায় খালি ছিল। ওই সময় সেখানে অনেককে বসে থাকতে দেখা যাচ্ছিল। যা মনে হচ্ছে, তারা হয়ত পবিত্র কোরআন শরীফ পাঠ করছিলেন।

সকালে এমন সুন্দর দৃশ্যের পর কাবা ও আশপাশে বৃষ্টি ঝরে। তবে বৃষ্টিও মুসল্লিদের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। হাজার হাজার মুসল্লি রমজানের অন্যান্য দিনের মতো কাবায় এসে ভিড় করেন।

গত ১১ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়। দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে চলে এসেছে। রমজানের শুরু থেকেই কাবাতে প্রতিদিন লাখ লাখ মানুষ নামাজ ও ওমরাহ করতে এসেছেন।

রমজানের প্রথম ১৫ দিনে কাবায় অন্তত ৮০ লাখ মুসল্লি নামাজ আদায় করেছিলেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বেড়েছে।

কাবা শরীফ ছাড়াও মদিনার মসজিদে নববীতেও রমজানে সাধারণ মুসল্লিদের ঢল নামে। সৌদির বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয় রমজানের প্রথম ১৫ দিনে মসজিদে নববীতে দেড় কোটি মুসল্লির সমাগম হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com