শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান মার্কিন-ভারতীয় হর্ষ বর্ধন

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ৩০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   94 বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান মার্কিন-ভারতীয় হর্ষ বর্ধন

সংগৃহীত ছবি

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চান বলে জানিয়েছেন ভারতীয় মার্কিন নাগরিক হর্ষ বর্ধন সিং। রক্ষণশীল নীতি ও মূল্যবোধ এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থনেই গুরুত্ব দিচ্ছেন তিনি। খবর: হিন্দুস্তান টাইমসের।

হর্ষ বর্ধন সিং রিপাবলিকান পার্টির পক্ষে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে লিপ্ত হওয়া তৃতীয় ভারতীয় ব্যক্তি। এর আগে সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হ্যালি ও উদ্যোক্তা বিবেক রামাস্বামী প্রার্থিতার ঘোষণা দেন।

এক্সে (টুইটার) পোস্ট করা এক ভিডিওতে হর্ষ বর্ধন বলেন, তিনি একজন ‘আজীবন রিপাবলিকান’ এবং ‘সবার আগে আমেরিকান’ রক্ষণশীল, যে কিনা নিউজার্সি রিপাবলিকান পার্টির একটি শাখা খুলতে কাজ করেছেন।

ভিডিওবার্তায় হর্ষ বর্ধন ওষুধ কোম্পানি ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ‘দুর্নীতি’ নিয়ে সোচ্চার হন। তিনি বলেন, ‘কোম্পানিগুলো অনবরত আমাদের স্বাধীনতায় আঘাত হেনে চলেছে।’

প্রকৌশলী হর্ষ বর্ধন বলেন, ‘আমেরিকার পারিবারিক মূল্যবোধ, অধিকার এবং নানাবিধ চিন্তা ও আলোচনার ক্ষেত্র চতুর্মুখী আক্রমণের শিকার হয়েছে। গত কয়েক বছরে মার্কিন মূল্যাবোধ নিয়ে যা হয়েছে তা থেকে উত্তোরণে শক্তিশালী নেতৃত্ব দরকার। এ কারণেই আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী হয়েছি।’

সংবাদমাধ্যম দ্য হিল জানায়, গত কয়েক বছরে হর্ষ বর্ধন নিউজার্সি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি পদে নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন। তিনি নিজেকে খাটি রিপাবলিকান রক্তের বলে দাবি করে থাকেন এবং ট্রাম্পের কড়া সমর্থক হিসেবেও উপস্থাপন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com