শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অং সান সু চিকে ৫ মামলায় সাধারণ ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   79 বার পঠিত

অং সান সু চিকে ৫ মামলায় সাধারণ ক্ষমা

সংগৃহীত ছবি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ৫টি ফৌজদারি মামলায় সাধারণ ক্ষমা পেয়েছেন। তবে এখনই মুক্ত হচ্ছেন না তিনি। তার বিরুদ্ধে এখনও ১৪টি মামলা চলমান রয়েছে।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৭ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের সাজাপ্রাপ্ত আসামি অং সান সু চিকেও ক্ষমা করেছেন রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান।

একটি আইনি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে কয়েকটি মামলায় সাজা ক্ষমা করা হলেও আরও ১৪টি মামলা থাকায় তাকে এখনই মুক্তি দেওয়া যাবে না। ১৯টির মধ্যে মাত্র ৫টি মামলায় তাকে ক্ষমা করা হয়েছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি আছেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com