বাংলাদেশ ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ প্রিন্ট
সংগৃহীত ছবি
জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য একটি নতুন অফিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় ফিতা কেটে তিনি এই কার্যালয় উদ্বোধন করেন।
পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। খবর বাসসের
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ০২:০৮ PM | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com