সংস্কার ও দক্ষ নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে ন্যাশনাল ব্যাংক

  |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   3362 বার পঠিত

সংস্কার ও দক্ষ নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংক বর্তমানে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর দক্ষ নেতৃত্বে ধীরে ধীরে একটি ইতিবাচক রিকোভারি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক হিসেবে ন্যাশনাল ব্যাংকের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এ ব্যাংকের প্রতি দেশের মানুষের আস্থা ও আগ্রহ বরাবরই উল্লেখযোগ্য। বর্তমানে ব্যাংকটির নিয়মিত গ্রাহক সংখ্যা প্রায় ২০ লক্ষেরও বেশি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে অনিয়ন্ত্রিত নীতিমালা ও একটি নির্দিষ্ট পরিবারের দীর্ঘদিনের নিয়ন্ত্রণের কারণে ব্যাংকটি মারাত্মক আর্থিক সংকটে পড়ে এবং এক পর্যায়ে প্রায় দেউলিয়া অবস্থায় পৌঁছায়। তবে বর্তমান চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টরস এবং এমডির নেতৃত্বে গৃহীত শক্তিশালী সংস্কারমূলক পদক্ষেপের ফলে ব্যাংকটি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।
বিশেষ করে ঋণ ব্যবস্থাপনায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। একসময় যেখানে ক্লাসিফায়েড লোন (CL) ছিল প্রায় ৭৮ শতাংশ, সেখানে বর্তমান ম্যানেজমেন্ট—বিশেষ করে এমডি ও তার টিমের নিরলস প্রচেষ্টায়—তা কমে ৫১ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটি নজিরবিহীন অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়াও ডিপোজিট ও রেমিটেন্স খাতে ব্যাংকটি নতুন গতি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এবং নতুন নতুন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে রেমিটেন্স ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করছে ন্যাশনাল ব্যাংক, যা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত।
তবে বিশেষজ্ঞদের মতে, এই অগ্রগতিকে টেকসই করতে ব্যাংকটির আরও কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতিবিদ বলেন, অতীতের দুর্বল ব্যবস্থাপনার কারণে যখন কোনো আর্থিক প্রতিষ্ঠানের ধারাবাহিকতা নষ্ট হয়, তখন শক্তিশালী সংস্কারই ঘুরে দাঁড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার—যা বর্তমানে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও এমডির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ব্যাংকের এক কর্মকর্তা জানান, ন্যাশনাল ব্যাংক বর্তমানে রিকোভারি, ডিপোজিট এবং অন্যান্য সেক্টরে ভালো করছে এবং সামগ্রিক পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন স্পষ্ট। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে, কারণ ইতোমধ্যে আমরা বেশ কিছু দৃশ্যমান ও ইতিবাচক কার্যক্রম দেখতে পাচ্ছি।
বাংলাদেশ ব্যাংক যদি নীতিগত ও নিয়ন্ত্রক সহায়তার মাধ্যমে পাশে দাঁড়ায়, তাহলে ন্যাশনাল ব্যাংক খুব দ্রুতই জনগণের আস্থা পুনরুদ্ধার করে দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩০ এএম | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com