শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যাত্রা শুরু করল ‘পদ্মা ব্যাংক ইসলামিক’

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   109 বার পঠিত

যাত্রা শুরু করল ‘পদ্মা ব্যাংক ইসলামিক’

সংগৃহীত ছবি

‘শরীয়াহ্ ইন এভরি স্টেপ’ স্লোগান নিয়ে শরীয়াহভিত্তিক ‘পদ্মা ব্যাংক ইসলামিক’ চালু করল পদ্মা ব্যাংক লিমিটেড।

গত রোববার পদ্মা ব্যাংক ইসলামিক-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গুলশান-২ শাখা, আগ্রাবাদ শাখা, কুমিল্লা শাখা, বগুড়া শাখা এবং চাঁদনীঘাট শাখায় খোলা হয়েছে ইসলামিক ব্যাংকিং উইন্ডো। তবে সেন্ট্রালাইজড লেনদেনের কারণে দেশের যেকোনো শাখা এবং উপশাখা থেকে ইসলামিক ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা।

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, ‘গ্রাহকরা এখন থেকে নিশ্চিন্তে পদ্মা ব্যাংকের সঙ্গে ইসলামিক ব্যাংকিং করতে পারবেন। এখানে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নিয়ম মেনেই যাবতীয় লেনদেন হবে।’

তিনি আশা করেন ইসলামিক ব্যাংকিং চালু করে পদ্মা ব্যাংক শুধু ঘুরেই দাঁড়াবে না বরং বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনের বড় রূপকার এবং কারিগর হিসেবে ভূমিকা রাখবে।

সরকারি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৬০টি শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। পদ্মা ব্যাংকের সব শাখা থেকে রেমিটেন্স সেবা প্রদান করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com