শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে

  |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   187 বার পঠিত

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে

বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে ৩০ জুন ২০২৩) কোম্পানিটির কর পরবর্তী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল (ইপিএস) ছিল ৯১ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ২৬ পয়সা করে।

আর চলতি বছরের দুই প্রান্তিকে (জানুয়ারি থেকে জুন-২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৩২ পয়সা আয় হয়েছে। ২০২২ সালের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৮৫ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের প্রথম ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৫৩ পয়সা করে।

২০২১ সালে তালিকাভুক্ত কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের বছরও ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৪কোটি। বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয়েছে ৪৭ টাকা ৯০ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com