শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিশিগানে বাংলাদেশি-আমেরিকান মেলার পর্দা উঠবে ২২ জুলাই

প্রবাস পাতা ডেস্ক   |   রবিবার, ১৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   187 বার পঠিত

মিশিগানে বাংলাদেশি-আমেরিকান মেলার পর্দা উঠবে ২২ জুলাই

সংগৃহীত ছবি

প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় অংশ নেবে বাংলাদেশি পোশাক, গহনা ও খাবারের ৩০টি স্টল। স্থানীয় সময় শনিবার বিকেলে একটি রেস্টুরেন্টে মিট দ্যা প্রেসে মেলার সব প্রস্তুতির সম্পন্নের কথা জানিয়েছেন আয়োজকরা।

তারা বলেন, বিদেশে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের আয়োজিত ১৪তম বাংলা মেলা।

মেলায় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ফুয়াদ অ্যান্ড ফেন্সি, পান্থকানাই, মডেল স্টার মুজা, লোকগীতির কালামিয়া ও তার দলসহ নর্থ আমেরিকার ১৪ জন সঙ্গীত শিল্পী গান গাইবেন। পাশাপাশি সংগীত পরিবেশন করবেন স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। এছাড়া থাকছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর প্রামাণ্য চিত্র।

মেলায় র‌্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়া শিশু-কিশোরদের মধ্যে বিনামূল্যে বুকব্যাগস বিতরণ করা হবে মেলায়। এবারের মেলায় ১০ হাজারের বেশিসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

মিট দ্যা প্রেসে বক্তব্যে রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের সভাপতি জাবেদ চৌধুরী, সেক্রেটারি সুমন কবির, সাবেক সভাপতি মতিন চৌধুরী, আহাদ আহমেদ, বামের টেজারার জসিম চৌধুরী, উপদেষ্টা খাজা শাহাব আহমেদ, আজহার রহমানসহ বামের সদস্যরা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com