শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এসএসসির ফল ২৮ জুলাই

বাংলাদেশ ডেস্ক   |   বুধবার, ১৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   154 বার পঠিত

এসএসসির ফল ২৮ জুলাই

সংগৃহীত

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৮ জুলাই (শুক্রবার) প্রকাশ করা হবে।
বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তপন কুমার জানান, সকাল ৯টায় প্রধানমন্ত্রীর হাতে শিক্ষামন্ত্রীসহ ১১ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফলাফল তুলে দেবেন। এরপর প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।

এর আগে তিনি জানিয়েছিলেন, জুলাইয়ের শেষ সপ্তাহে এসএসসির ফলাফল প্রকাশিত হবে। এ লক্ষ্য সামনে রেখে শিক্ষা বোর্ডগুলো পুরোদমে কাজ করে যাচ্ছে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় গত ৩০ এপ্রিল। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এ বছর ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে। সে অনুযায়ী জুলাই মাসের ৩০ তারিখ ৬০ দিন পূর্ণ হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com