শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বৃহস্পতিবার ‘দেশ এগিয়ে চলেছে’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশ ডেস্ক   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   110 বার পঠিত

বৃহস্পতিবার ‘দেশ এগিয়ে চলেছে’ বইয়ের মোড়ক উন্মোচন

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন খাতে অর্জিত অগ্রগতি এবং আগামীর পথ পরিক্রমায় সম্ভাবনার বাস্তবে রূপান্তর ও সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ হটানোসহ সংশ্লিষ্ট খাতসমূহের বিভিন্ন দিক নিয়ে লিখিত বিশেষজ্ঞদের প্রবন্ধ অন্তর্ভুক্ত করে একটি বই প্রকাশ করা হয়েছে। ‘দেশ এগিয়ে চলেছে’ শীর্ষক বইটির সম্পাদনা করেছেন কাজী খলীকুজ্জমান আহমদ।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

যাদের লেখা প্রবন্ধ নিয়ে বইটি স্পম্পাদনা করা হয়েছে তারা হলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, মোস্তফা জব্বার, সৈয়দ আবুল হোসেন, সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মো. আবুল কালাম আজাদ, ড. জাহাঙ্গীর আলম, ড. রাশিদ আসকারী, ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ড. বদরুল ইমাম, ড. মো. জসীম উদ্দিন, ড. নুরুল কাদির, মো.শহীদ উল্লা খন্দকার, ড. কামাল চৌধুরী, আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), আবদুস সামাদ ফারুক, আবদুল মান্নান, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, এ কে এম শহীদুল হক, শেখ ইউসুফ হারুন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com