শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কামব্যাকে শুরু রিয়ালের প্রাক মৌসুম

  |   সোমবার, ২৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   154 বার পঠিত

কামব্যাকে শুরু রিয়ালের প্রাক মৌসুম

সংগৃহীত ছবি

প্রাক মৌসুম মানে দল দেখে নেওয়ার সুযোগ। পরীক্ষা-নিরীক্ষা করা, নতুনদের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করার সুযোগ। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির মনোযোগও ছিল সেদিকে। মিডফিল্ডার জুড বেলিংহ্যাম, স্ট্রাইকার জোসেলু, দলে ফিরে আসা ব্রাহিম দিয়াজদের তাই সুযোগ দিয়েছিলেন রিয়াল কোচ।

বেঞ্চে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, লুকা মডরিচরা। প্রথমার্ধে আনচেলত্তির দল সুবিধা করতে পারেনি। প্রথমার্ধে হজম করে দুই গোল। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে রিয়াল। ভিনি, রদ্রিগো, ভালভার্দের জুটি দাঁড় করানো হয়। মডরিচ-চুয়ামেনিরা নামেন মাঠে।

তাতে বদলে যায় রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আগুন ঝরানো ফুটবল খেলেছেন ভিনিসিয়াস জুনিয়র। জোড়া গোল করেছেন ভালভার্দে। গোলে সহায়তা দিয়েছেন রদ্রিগো। এতে প্রাক মৌসুম দুর্দান্ত কামব্যাকে শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। শেষ দিকে ভিনিসিয়াসের গোলে ৩-২ ব্যবধানের জয়ে মাঠ ছেড়েছে তারা।

ম্যাচের ২৫ ও ৪২ মিনিটে গোল করে লিড নেয় এসি মিলান। আট বদল এনে দ্বিতীয়ার্ধ শুরু করে লস ব্লাঙ্কোসরা। ৫৭ মিনিটে প্রথম সাফল্য পায় স্প্যানিশ ক্লাবটি। রদ্রিগোর বল ধরে গোল করেন ভালভার্দে। দুই মিনিট পরেই আবার ভালভার্দে গোল করে দলকে সমতায় ফেরান।

এরপর শুরু হয় রিয়ালের জয় তুলে নেওয়ার লড়াই। একের পর এক ড্রিবলিং, গতির ঝলক দেখাতে শুরু করেন ভিনিসিয়াস। তাদের আক্রমণে ত্রস্ত হয়ে পড়ে এসি মিলান। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে গোলের দেখা পান ব্রাজিলিয়ান তরুণ ভিনি। তাকে গোল করান বুড়ো মডরিচ। জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com