শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কারিগরি দুর্বলতার কারণে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস

বাংলাদেশ ডেস্ক   |   সোমবার, ২৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   83 বার পঠিত

কারিগরি দুর্বলতার কারণে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস

সংগৃহীত ছবি

কারিগরি দুর্বলতার কারণে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটি। এছাড়া তথ্যের সুরক্ষায় ৬ দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি।

সোমবার এই প্রতিবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানিয়েছেন।

তথ্য ফাঁসের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে ৬ দফা সুপারিশ করা হয়েছে। গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এ প্রতিবেদন জমা দেয় কমিটি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত প্রতিবেদন অনুসারে ব্যক্তিগত তথ্য প্রকাশিত হওয়ার কারণ দুটি। মূল কারণ হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব এপ্লিকেশনের কারিগরি দুর্বলতা। এ ছাড়া কারিগরি জ্ঞানসম্পন্ন লোকবল না থাকায় ওয়েব এপ্লিকেশনস যথাযথভাবে তদারকি না করার কারণে তথ্য ফাঁস হয়েছে।

আইসিটি বিভাগের তথ্য মতে, জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com