শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শনিবার কোনো দলের কর্মসূচি পালনে অনুমতি নেই: ডিএমপি কমিশনার

বাংলাদেশ ডেস্ক   |   শনিবার, ২৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   83 বার পঠিত

শনিবার কোনো দলের কর্মসূচি পালনে অনুমতি নেই: ডিএমপি কমিশনার

সংগৃহীত ছবি

দেশের প্রধান দুই বিরোধী দল আওয়ামী লীগ ও বিএনপিসহ তাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শনিবার ডাকা কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার রাতে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার জানান, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানী ঢাকার সব প্রবেশ মুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এসব রাজনৈতিক দল ডিএমপির কাছ থেকে অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয় এবং গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় শনিবার ডাকা কোনও দলের কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়নি।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ করে কাল শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা করে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছে বিএনপি।

এর পরই পাল্টা কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠ যুবলীগ। তারাও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com