বৃহস্পতিবার সিইসির সঙ্গে ফেসবুক প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশ ডেস্ক   |   বুধবার, ০২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   108 বার পঠিত

বৃহস্পতিবার সিইসির সঙ্গে ফেসবুক প্রতিনিধি দলের বৈঠক

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করবে ফেসবুকের একটি প্রতিনিধি দল। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক হবে।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, ফেসবুকের সিঙ্গাপুর অফিসের তিন কর্মকর্তা সিইসির সঙ্গে বৈঠক করবেন। ফেসবুকের মূল কোম্পানি মেটার বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে ওই প্রতিনিধি দল আসবে। ফেসবুক নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন প্রচারণায় সম্পৃক্ত হতে এবং গুজব রোধে নির্বাচন কমিশনকে সহায়তা দিতে চায়। এ বিষয়গুলো বৈঠকের আলোচনায় উঠে আসতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০০ এএম | বুধবার, ০২ অগাস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com