পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স পেল ডিজিইপে সার্ভিস

অর্থনীতি ডেস্ক

বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩   প্রিন্ট  

Bangladesh Bank

সংগৃহীত ছবি

সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর নিকট পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৭ (এ) (ই) ধারার ক্ষমতাবলে জারি করা বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪ অনুসারে বাংলাদেশ ব্যাংক ডিজিইপে সার্ভিস লিমিটেডকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের শর্ত সাপেক্ষে দে‌শের অভ্যন্তরে ‘ডিজি ই-পে’ ব্র্যান্ড নামে পেমেন্ট সিস্টেম অপারেটর (হোয়াইট লেভেল মার্চেন্ট অ্যাক্যুয়ারিং) হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছে।

পেমেন্ট সিস্টেম অপারেটর প্রধানত পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রদান করে, যার সাহায্যে ই-কমার্স উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা মূল্য ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করতে পারেন। এছাড়া কিছু পেমেন্ট সিস্টেম অপারেটরের অবকাঠামো ব্যবহার করে ব্যাংকগুলো কার্ড ও এটিএম লেনদেন পরিচালনা করে।

Facebook Comments Box

Posted ১০:০৩ AM | বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#