শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকার নিচে

পুঁজিবাজার ডেস্ক   |   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   105 বার পঠিত

ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকার নিচে

সংগৃহীত ছবি

 ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন দেড় মাস পর ৫০০ কোটি টাকার নিচে নেমেছে। বৃহস্পতিবার ৪৮৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়, যা আগের দিন ছিল ৬৩৯ কোটি টাকা। গতকালের লেনদেন গত ১৮ জুনের পর সর্বনিম্ন। এর মাঝে সর্বনিম্ন ৫১৫ কোটি ৭৮ লাখ টাকার এবং সর্বোচ্চ ১ হাজার ৮৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

সাম্প্রতিক লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, দুই সপ্তাহের বেশি সময় ধরে ক্রমাগত লেনদেন কমছে। এর বড় কারণ, জুনে বেশ কিছু শেয়ারের বড় অঙ্কের দরবৃদ্ধির কারণে লেনদেন বেড়েছিল। এসব শেয়ারের দরবৃদ্ধির ধারা থেমে যাওয়ায় নতুন করে বিনিয়োগ আগ্রহ কমেছে। অন্য অনেক শেয়ারের দরও কমছে। গত এক মাসে প্রায় ৩০ শেয়ার ফ্লোর প্রাইসে নেমে এসেছে। এর প্রভাবেও লেনদেন কমেছে। গতকাল বুধবার লেনদেন শেষে ফ্লোর প্রাইসে শেয়ার ছিল ২১৭টি। গতকাল ডিএসইতে সর্বাধিক প্রায় ৬৬ কোটি টাকার লেনদেন কমেছে বীমা খাতে। এ খাতের ১৩৩ কোটি টাকার কেনাবেচা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ২৮ কোটি টাকার লেনদেন কমেছে ভ্রমণ ও অবকাশ খাতে। এ খাতের তিন কোম্পানির লেনদেন প্রায় ৪৮ কোটি থেকে ২০ কোটি টাকার নিচে নেমেছে। সার্বিক হিসাবে ৬৩ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ৯৮টির কমেছে। অপরিবর্তিত ছিল ১৭৩টির।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com