অর্থনীতি ডেস্ক | রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 131 বার পঠিত
সংগৃহীত ছবি
রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে গ্রিন ব্যাংকিং অ্যান্ড সাসটেইনেবল ফাইন্যান্স বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মতিঝিলে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
প্রধান আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। সহআলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আহমেদ জোবায়ের মাহমুদ ও মো. আবু রায়হান।
রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন সভাপতিত্ব করেন।
Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam