অর্থনীতি ডেস্ক | রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 180 বার পঠিত
সংগৃহীত ছবি
সম্প্রতি সিটি ব্যাংক এবং দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে সিটি ব্যাংক করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগারে নতুন রিসার্চ ইউনিট তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনে দেবে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এস এম হারুন-উর-রশিদ, সিটি ব্যাংকের দু’জন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, মোহাম্মদ মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam