শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্রোকার হাউজের ট্রেড সেটেলমেন্ট সমস্যার সমাধান হয়েছে : ডিএসই

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০৭ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   94 বার পঠিত

ব্রোকার হাউজের ট্রেড সেটেলমেন্ট সমস্যার সমাধান হয়েছে : ডিএসই

সংগৃহীত ছবি

সোমবার (৭ আগস্ট) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং যথাসময়ে নির্বিঘ্নভাবে দুপুর ২টা ৩০ মিনিটে শেষ হয়। ট্রেড সমাপ্ত হওয়ার পর ব্রোকার হাউজগুলো তাদের ট্রেড ডাটা অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার ফ্ল্যাক্স থ্রেডের (Flex Tread) মাধ্যমে ডাউন করে এবং এর মাধ্যমে তাদের ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সিডিবিএল এবং ব্যাংক অফিসের মাধ্যমে সুসম্পন্ন করে। এরপর প্রত্যেক ব্রোকার হাউজ পরবর্তী দিনের ট্রেড কার্যক্রমের জন্য তাদের প্রতিটি ক্লায়েন্টের শেয়ার এবং ক্যাশ ব্যালান্সের তথ্য অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার ফ্ল্যাক্স থ্রেডে আপলোড করে।

কিন্তু গতকাল (রোববার) ট্রেড সুসম্পন্ন হওয়ার পর টেকনোলজি প্রোভাইডার ফ্ল্যাক্স থ্রেডের কারিগরি ত্রুটির কারণে ৬৩টি ব্রোকার হাউজ ফ্ল্যাক্স থ্রেড সফটওয়্যার থেকে তাদের ট্রেড সংক্রান্ত ডাটা ডাউনলোড করতে না পারায় তাদের ট্রেড সেটেলমেন্ট সংক্রান্ত কার্যক্রম ব্যাহত হয়। সমস্যা সমাধানের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের আইসিটি টিম, ম্যানেজমেন্ট এবং
সংশ্লিষ্ট সফটওয়্যার ভেন্ডর অতি দ্রুত ব্যবস্থা নেয়। রোববার রাত থেকে আজ ট্রেড শুরুর আগেই সব ব্রোকার হাউজের সমস্যার সমাধান হয় এবং সবাই আজ তাদের ট্রেডিং কার্যক্রমে সফলভাবে অংশগ্রহণ করে।

এ ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য ডিএসই কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ভেন্ডর ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com