শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জয় দিয়ে লিগ শুরু আর্সেনালের

  |   শনিবার, ১২ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   110 বার পঠিত

জয় দিয়ে লিগ শুরু আর্সেনালের

সংগৃহীত ছবি

গত মৌসুমে খুব কাছে গিয়েও প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হয়েছে আর্সেনালের। সেসব ভুলে গিয়ে নতুন করে নতুন মৌসুম শুরু করেছে মিকেল আর্তেতার শিষ্যরা। প্রথম ম্যাচই জয় দিয়ে রাঙিয়েছে তারা। শনিবার নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নটিংহাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল।

ঘরের মাঠে ২৬ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পাসে গানারদের ব্রেকথ্রু এনে দেন এডি এনকেতিয়াহ। ৩২ মিনিটে উইলিয়াম সালিবার পাসে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা বাড়ায় নটিংহাম। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। বদলি হিসেবে নামা তাইয়ো আইয়োনিয়ির গোলে ব্যবধান কমায় নটিংহাম। অবশ্য সমতায় আর ফেরা হয়নি ফরেস্টের।

পরবর্তী সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ক্লাবটি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৮ অপরাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com