শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২১ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   106 বার পঠিত

এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

সংগৃহীত ছবি

এ নসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ডামুড্যা উপজেলায় এবং মাদারীপুর সদরে ১০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন এর সভাপতিত্বে শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নড়িয়া উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে শনিবার (১৯ আগস্ট) বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। এছাড়া, জাজিরার বিলাসপুর ইউনিয়নের হাজী শরীয়তুল্লাহ হফিজিয়া একাডেমি এবং ডামুড্যা উপজেলার চরমাল গাঁও উচ্চ বিদ্যালয়ে প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া, মাদারীপুর সদরের অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন এর সভাপতিত্বে মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান প্রধান অতিথি হিসেবে এবং মাদারীপুর পৌরসভা মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকের বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।

এসময়, অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের এসইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও কোম্পানী সেক্রেটারি মো. মনিরুল আলম, সিআরএম ডিভিশন এর এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলাম, ভিপি এবং সিকিউরিটি ও লজিস্টিকস প্রধান মো. গালিব আসাদউল্লাহসহ ফরিদপুর, মাদারীপুর ও নড়িয়া শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান। শরীয়তপুর ও মাদারীপুরে জেলার প্রান্তিক কৃষকরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবে এবং এই এলাকার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এ কার্যক্রম সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতিসহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com