প্রাইম ব্যাংক ও ঢালি’স আম্বার নিবাস রিসোর্ট’র মধ্যে চুক্তি

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   127 বার পঠিত

প্রাইম ব্যাংক ও ঢালি’স আম্বার নিবাস রিসোর্ট’র মধ্যে চুক্তি

সংগৃহীত ছবি

প্রাইম ব্যাংক সম্প্রতি গ্রাহকদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে ঢালি’স আম্বার নিবাস রিসোর্ট’র সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের মোনার্ক গ্রাহকবৃন্দ (প্রায়োরিটি ব্যাংকিং), ক্রেডিট/ডেবিট কার্ডহোল্ডারবৃন্দ এবং প্রাইম ব্যাংকের সকল কর্মকর্তা ঢালি’স আম্বার নিবাস রিসোর্ট এ রুম রেন্ট’র উপর ৩০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। উল্লেখ্য এই পার্টনারশীপের লক্ষ্য হল ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে গ্রাহক চাহিদার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং ঢালি’স আম্বার নিবাস রিসোর্ট’র বিজনেস ডেভেলপমেন্ট এডভাইজার টনি খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এসময় প্রাইম ব্যাংকের কনজ্যুমার সেলসের প্রধান মামুর আহমেদ এবং ঢালি’স আম্বার নিবাস রিসোর্ট’র জেনারেল ম্যানেজার মো: সাইফুর রাহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৯ এএম | সোমবার, ২১ অগাস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com