শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অস্ট্রেলিয়ায় ‘আইকনিক অ্যাক্টর’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন মাহফুজ

প্রবাস পাতা ডেস্ক   |   মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   62 বার পঠিত

অস্ট্রেলিয়ায় ‘আইকনিক অ্যাক্টর’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন মাহফুজ

সংগৃহীত ছবি

রোববার (২০ আগস্ট) পশ্চিম অষ্ট্রেলিয়ার পার্থে এক অনুষ্ঠানে তাকে এই উপাধি ও প্রাতিষ্ঠানিক অ্যাওয়ার্ড দিয়ে সন্মানিত করা হয়।
পার্থের ল্যাংফোর্ডের ফিউশন ইভেন্ট সেন্টারে বেঙল মিডিয়র আয়োজনে বাংলাদেশি সুশীল সমাজ ও দক্ষ পেশাদার ব্যক্তিদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়।

মাহফুজ আহমেদ বলেন, আপনারা যে বাংলাদেশ রেখে এসেছেন, তা বদলে গেছে, অনেক এগিয়েছে, সেই সঙ্গে এগিয়েছে চলচিত্রও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পাঞ্জেরী প্রিন্ট এন্ড পাবলিকেশনের কর্ণধার কামরুল হাসান শায়ক।

পার্থের স্থানীয়দের মধ্যে আমন্ত্রিত ছিলেন, ড. আবু সিদ্দিক, ডা. শাহেদীন শহীদ, ডা. আনিসুর রহমান, ডা. মায়া, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান সেলিম, সাব্বির হোসাইন, মলি সিদ্দিকা, শহীদুল ইসলামসহ আরো অনেকে।

আয়োজনটির দ্বিতীয় অধ্যায়ে মাহফুজ আহমেদের হাত থেকে তুলে দেওয়া হয় বেঙ্গল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩। নাটক নির্দেশক হিসেবে বাপী মাজহার, পারফরমার ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে বিশ্বজিৎ বোস, নাট্য কোরিওগ্রাফার হিসেবে ফারহানা আালি সুমি, আন্তজার্তিক সঙ্গীত শিল্পী হিসেবে তাসনিমুল গালিব অমিত, লিড ভোকালিষ্ট হিসেবে আসিফ আক্কাস, সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে সামসুল ইসলাম, ক্রিয়েটিভ আর্টিষ্ট হিসেবে জসিমউদ্দিন রানাকে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন অভিনেতা মাহফুজ আহমেদ।

এ আয়োজনটির শেষাংশে পার্থের বাংলাদেশী কমিউনিটির পক্ষে আমন্ত্রিত বিশিষ্টজনরা মাহফুজ আহমেদকে আইকনিক অ্যাক্টর অ্যাওয়ার্ডটি তুলে দেন। এসময় তাৎক্ষণিক ভার্চুয়াল বার্তায় শুভেচ্ছা জানান প্রহেলিকার পরিচালক চয়েনিকা চৌধুরী ও পরবর্তীতে সংগীত শিল্পী মেহরীন।

আয়োজনটির সঞ্চালনা ও পরিকল্পনায় ছিলেন বেঙ্গল মিডিয়ার নির্জন মোশাররফ ও সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কাজী সুমন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com