শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক   |   মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   138 বার পঠিত

পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

সংগৃহীত ছবি

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর ফলে টানা তিন কর্মদিবস পর আজ বাজারে মূল্য সংশোধন হয়েছে। এর আগে বৃহস্পতিবার, রোববার এবং সোমবার টানা তিন কর্মদিবস সূচকের উত্থান হয়েছিল।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩২৪টি প্রতিষ্ঠানের মোট ৯ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ৬৩৫ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫০৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৮ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল রূপালী লাইফের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল সোনালী পেপারের শেয়ার। এরপরের তালিকায় যথাক্রমে ছিল- রয়েল টিউলিপ সি পার্ল, আমরা নেটওয়ার্কস, জেমিনি সি ফুড, এমারেল্ড অয়েল, লিগেসি ফুটওয়ার, লাফার্জহোলসিম এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৬ পয়েন্টে। সিএসইতে ১৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ৭৮টির দাম।

দিন শেষে সিএসইতে ৯ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৭৩৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৭১ লাখ ২৫৮ টাকার শেয়ার ও ইউনিটের।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com