অর্থনীতি ডেস্ক | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 98 বার পঠিত
সংগৃহীত ছবি
প্রাইম ব্যাংক এক অনুষ্ঠানে গ্রাহকদের বিশেষ সেবা দেয়ার লক্ষ্যে ঢালিস আম্বার নিবাস রিসোর্টের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই অনুষ্ঠান হয়। ওই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের মোনার্ক গ্রাহকরা (প্রায়োরিটি ব্যাংকিং), ক্রেডিট ও ডেবিট কার্ড হোল্ডাররা এবং প্রাইম ব্যাংকের সব কর্মকর্তা ঢালিস আম্বার নিবাস রিসোর্টের রুম রেন্টের ওপর ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। ওই পার্টনারশিপের লক্ষ্য হলো ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে গ্রাহক চাহিদার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী এবং ঢালিস আম্বার নিবাস রিসোর্টের বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডভাইজার টনি খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় প্রাইম ব্যাংকের কনজ্যুমার সেলসের প্রধান মামুর আহমেদ এবং ঢালিস আম্বার নিবাস রিসোর্টের জেনারেল ম্যানেজার মো. সাইফুর রাহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Posted ১০:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam