ফের ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

  |   শনিবার, ২৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   120 বার পঠিত

ফের ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

সংগৃহীত ছবি

জানা গেছে, কারখানা ও আর্কলাইট ইভেন্টস আয়োজিত ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক কনসার্টে অংশ নিতেই তার এবারের ঢাকা যাত্রা। সেপ্টেম্বরের শেষ দিকে ঢাকায় আসবেন তিনি। বেশ কিছু কারণে তারিখটি এখনই প্রকাশ করতে চাইছেন না আয়োজকরা।

তাদের কথায়, ‘ইতোমধ্যে অঞ্জন দত্তের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। তিনি কবে, কখন ফ্লাইটে উঠবেন, ঢাকায় এসে কোথায় উঠবেন, সবই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবে ঢাকার শ্রোতারা।’

এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। যিনি সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ গানে বিপুল শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন।

আয়োজনটি নিয়ে সানি বলেন, ‘অঞ্জন দত্ত আমাদের একাধিক প্রজন্মের প্রিয় শিল্পী। তার গান দারুণভাবে প্রভাবিত করে আমাকে। সেই প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করবো, ভাবতেই আনন্দ লাগছে।’

শিগগিরই এই কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেই সঙ্গে জানানো হবে টিকিট ও লোকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য।

আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ গত মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন ‘রঞ্জনা’, ‘বেলা বোস’ খ্যাত বরেণ্য এই শিল্পী।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৮ এএম | শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com