শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন কাজের আভাস দিলেন মেহজাবীন

  |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   327 বার পঠিত

নতুন কাজের আভাস দিলেন মেহজাবীন

নতুন কাজের আভাস দিলেন মেহজাবীন

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মিডিয়ায় দীর্ঘদিনের পথচলায় তিনি বহু বিজ্ঞাপন ও শত শত নাটকে অভিনয় করে এ দেশের নাট্যপ্রেমী দর্শককে মুগ্ধ করেছেন। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে যখন দর্শক-সমালোচক তার অভিনয় নিয়ে দ্বিধায় ছিলেন, তখন থেকেই তিনি অভিনয়ের প্রতি প্রবল ভালোবাসা নিয়ে অভিনয় শিখেছেন। নিজেকে প্রতিনিয়ত গড়েছেন, ভেঙেছেন। যে কারণে একটা সময় এসে তিনি জাত অভিনেত্রীতে পরিণত হয়েছেন। সৎ চেষ্টা ও নিরলস পরিশ্রম করলে যে কেউ তার পথচলায় সফলতা লাভ করতে পারে, মেহজাবীনই যেন তার অনন্য দৃষ্টান্ত। তাই তিনি এখন হয়ে উঠেছেন তার পরবর্তী প্রজন্মের কাছে প্রিয় অভিনেত্রী ও অনুপ্রেরণার। অভিনয় জীবনের পথচলার এ প্রান্তে এসে অর্থাৎ ২০২৪ সালটা ছিল যেন আরো চ্যালেঞ্জের। কারণ এ বছরই তিনি প্রথম সিনেমা নিয়ে দর্শকের সামনে উপস্থিত হয়েছিলেন। শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে তিনি গত বছরের শেষ প্রান্তে দর্শকের সামনে আসেন। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করে মেহজাবীন প্রশংসা কুড়িয়েছেন। দর্শক, পরিচিতজন যারাই হলে গিয়ে প্রিয় মালতী উপভোগ করেছেন, মেহজাবীনের অভিনয়ে মুগ্ধ হয়েছেন। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে প্রিয় মালতী দিয়ে তিনি এমনটাই জানান দিলেন যে তিনি পরিপূর্ণ। তিনি নিজেকে ভাঙার জন্য আরো প্রস্তুত। বাংলাদেশের অভিনয় ইন্ডাস্ট্রির জন্য মেহজাবীন এক আশীর্বাদের নাম। এক মেহজাবীনের ওপরই ভর করে ভালো ভালো বিজ্ঞাপন যেমন নির্মাণ হয়েছে, ঠিক তেমনি ভালো ভালো গল্পের শত শত নাটকও নির্মাণ হয়েছে। এমন কোনো ঘরানার গল্পের নাটক নেই, যাতে মেহজাবীন অভিনয় করেননি। সব ধরনের গল্পে কাজ করার এক্সপেরিমেন্ট বলা যায় প্রায় শেষ। এখন তার ভক্ত-দর্শকের অপেক্ষা ভিন্ন নতুন কোনো গল্পের, যেখানে নতুন এক মেহজাবীনকে দেখা যাবে। যেখানে তার অভিনয়ে আবারো মুগ্ধ হবে দর্শক। এদিকে গত ঈদে ইউটিউবে প্রকাশ পেল প্রবীর রায় চৌধুরী পরিচালিত মেহজাবীন-জোভান অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি। এরই মধ্যে নাটকটি ১৫ দিনে ৪৪ লাখের বেশি ভিউয়ারস উপভোগ করেছেন। এদিকে আজ মেহজাবীনের জন্মদিন। আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের পর প্রথম জন্মদিন। জন্মদিন ও আগামীর নতুন কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের পর পরই শ্বশুরবাড়িতে উঠেছি। এবারের জন্মদিনে যথারীতি স্বামীর বাড়িতে যেমন সময় কাটবে, তেমনি আমার বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও দিনটা বিশেষভাবে উদযাপন করব ইনশা আল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন। এক সপ্তাহের মধ্যে নতুন একটি বড় কাজের ঘোষণা দেব ইনশা আল্লাহ। কাজটি আমার ক্যারিয়ারের সঙ্গে সম্পৃক্ত। অনেক বড় একটি কাজ ও আমার জন্য খুব আনন্দের। দায়িত্বশীল একটি কাজ। যেহেতু এখনো চুক্তি হয়নি, তাই আপাতত এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না। সময় হলে সবাইকে জানান দেব।’

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com