শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মায়ামির ৩ ম্যাচে খেলবেন না মেসি

  |   রবিবার, ২৭ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   96 বার পঠিত

মায়ামির ৩ ম্যাচে খেলবেন না মেসি

সংগৃহীত ছবি

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। দলটিতে যোগ দেবার পর থেকেই টানা খেলে যাচ্ছেন তিনি। প্রায় প্রতি ম্যাচেই গোলের দেখা পাচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা। মেসির কল্যাণেই মেজর লিগ সকারে (এমএলএস) টানা ১১ ম্যাচ পর জয়ের মুখ দেখল মায়ামি। এমন জয়ের পর কোচ টাটা মার্টিনো শিষ্যদের মেসিকে ছাড়াই জিততে শেখার পরামর্শ দিয়েছেন।

এখন পর্যন্ত আর্জেন্টাইন মহাতারকা মায়ামির জার্সিতে ৯ ম্যাচে ১১টি গোল করেছেন মেসি। শারীরিক ধকল কমাতে বেশ কিছুদিন ধরে ৩৫ বছর বয়সী মেসিকে বিশ্রামে পাঠানোর আলোচনা চলছে। কোচ টাটা মার্টিনো জানিয়েছেন, কমপক্ষে তিন ম্যাচে এই মহাতারকাকে পাচ্ছে না মায়ামি। যদিও বিশ্রাম নয়, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতেই তিনি ক্লাব থেকে ছুটি পাচ্ছেন।

বিশ্বকাপ বাছাইয়ের অংশ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর লিওনেল স্কালোনির দল দ্বিতীয় বাছাইয়ের ম্যাচটি খেলবে বলিভিয়ায়। ঠিক কাছাকাছি সময়ে ৩১ আগস্ট নাসভিলে এবং ৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের বিপক্ষে মায়ামির ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোতে মেসির থাকার সম্ভাবনা কম।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাটা মার্টিনো বলেন, ‘আমরা জয়ের গুরুত্ব বুঝি এবং এভাবে জয়কে আমরা গুরুত্ব দেই। আমরা এটাতে অভ্যস্ত হতে চাই। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই। ওই সময় জাতীয় দলের হয়ে খেলবেন বলে অন্তত তিনটি ম্যাচে মেসি থাকতে পারবেন না। আমরা জানি দলের এ সময় জয়ের প্রয়োজন।’

Facebook Comments Box
advertisement

Posted ১১:০০ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com