শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানববর্জ্য ব্যবস্থাপনায় চসিকের সঙ্গে কাজ করবে ওয়াসা

বাংলাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   84 বার পঠিত

মানববর্জ্য ব্যবস্থাপনায় চসিকের সঙ্গে কাজ করবে ওয়াসা

সংগৃহীত ছবি

মঙ্গলবার (২৯ আগস্ট) টাইগারপাস চসিক কার্যালয়ে সভার আয়োজন করা হয়।

সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহের নেতৃত্বে প্রতিনিধি দলটি জানায়, যথাযথ ব্যবস্থাপনার অভাবে অনেকে সেপটিক ট্যাংকের বর্জ্য নালাসহ বিভিন্ন পানিপ্রবাহে ছেড়ে দিচ্ছেন, যা পরিবেশের ওপর ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বস্তি এলাকায় মানববর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এর মাধ্যমে আবাসিক ভবনের সেপটিক ট্যাংকের মানববর্জ্য সংগ্রহ করে হালিশহরে নির্মাণাধীন ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে পরিশোধন করা হবে। এজন্য ওয়াসা প্রকল্প বাস্তবায়নের জন্য চসিক এবং সিডিএর সঙ্গে সমঝোতা স্মারক সই করতে চায়।

ওয়াসার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মেয়র চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, টেকসই উন্নয়নের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহায়তা করবে চসিক। মূলত চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনার কারণে চট্টগ্রামের জনসংখ্যা দ্রুত বাড়ছে। এই বিপুল মানুষের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশ্বের সফল দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগরের বসবাসযোগ্যতা বাড়াতে হবে। বাড়াতে হবে নগরীর প্রান্তিক এলাকাগুলোতে সুপেয় পানি সরবরাহের সক্ষমতা।

সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম।

চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল আহসান চৌধুরী, বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার আরিফ আহমেদ, কো-টাস্ক টিম লিডার হার্শ গয়াল ও পরামর্শক সোমনাথ সেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com