শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেসিকে ছাড়াই যেসব ম্যাচ খেলবে মায়ামি

  |   মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   75 বার পঠিত

মেসিকে ছাড়াই যেসব ম্যাচ খেলবে মায়ামি

সংগৃহীত ছবি

অবশ্য টাটা মার্টিনো আগেই জানিয়েছিলেন, বেশ কিছু ম্যাচে বিশ্রাম দেওয়া হবে মেসিকে। টানা খেলার কারণে তিনি যেন ইনজুর্ড না হয় সেজন্যেই এমন সতর্কতা কোচ মার্টিনোর। বলা হচ্ছিল, আর্জেন্টিনার হয়ে খেলার জনয় অন্তত তিনটি ম্যাচ মিস করতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।

আন্তর্জাতিক ফুটবলের সূচি অনুযায়ী, ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী ৭ এবং ১২ সেপ্টেম্বর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসিকে। ইকুয়েডর এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য মায়ামির জার্সিতে ১০ তারিখের ম্যাচে দেখা যাবে না তাকে। লিগের ম্যাচে সেদিন তাদের প্রতিপক্ষ স্পোর্টিং কেসি।

এর আগে ৪ তারিখ লস এঞ্জেলস এফসির বিপক্ষে অবশ্য থাকতে পারেন তিনি। আর ভ্রমণক্লান্তি এবং অন্যান্য বিষয় বিবেচনায় হয়ত ১৭ তারিখ ভোরে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও অনুপস্থিত থাকবেন মেসি।

ইন্টার মায়ামির পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে। প্রতিপক্ষ ন্যাশভিল এসসি অবশ্য মেসির অচেনা নয়। কদিন আগে এই দলটিকে হারিয়েই যে লিগ কাপের শিরোপা জিতেছিলেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com