শেয়ারবাজারে বাড়ল ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা

পুঁজিবাজার ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   92 বার পঠিত

শেয়ারবাজারে বাড়ল ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা

সংগৃহীত ছবি

এতোদিন এসব বিনিয়োগ এক্সপোজার লিমিটে যুক্ত ছিল। ফলে এ ছাড়ের কারণে এখন শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠিয়েছে।

এতে বলা হয়, পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত আগের নির্দেশনায় সকল প্রকার শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য পণ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ এক্সপোজার লিমিটের মধ্যে ছিল। তবে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ক ধারায় ২০২৩ সালের সংশোধনী অনুসারে, ব্যাংকের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরীয়াহভিত্তিক সুকুক নির্ধারিত বিনিয়োগসীমার (এক্সপোজার লিমিট) অন্তর্ভুক্ত হবে না।

এতে আরও বলা হয়, পুঁজিবাজারে বিনিয়োগের বিবরণী ছক সংশোধন করা হয়েছে। একক এবং একীভূত উভয় ভিত্তিতে সংশোধিত ছক অনুসরণ করে আগের মতো যথানিয়মে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত বিবরণী দাখিল করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৫ পিএম | বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com