শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেয়ারবাজার চাঙ্গা করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

ব্যাংক ডেস্ক   |   শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   156 বার পঠিত

শেয়ারবাজার চাঙ্গা করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

সংগৃহীত ছবি

শেয়ারবাজার চাঙ্গা করতে ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা বাড়ানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এর ফলে এখন থেকে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরিয়াহভিত্তিক সুকুকে যত খুশি তত বিনিয়োগ করতে পারবে। এসব বিনিয়োগ ব্যাংকের এক্সপোজার লিমিট (পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা) গণনা করা হবে না।
এত দিন এসব বিনিয়োগ এক্সপোজার লিমিটে যুক্ত ছিল। ফলে এই ছাড়ের কারণে এখন শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত আগের নির্দেশনায় সব ধরনের শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য পণ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ এক্সপোজার লিমিটের মধ্যে ছিল। তবে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ (ক) ধারায় ২০২৩ সালের সংশোধনী অনুসারে, ব্যাংকের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরিয়াহভিত্তিক সুকুক নির্ধারিত বিনিয়োগ সীমার (এক্সপোজার লিমিট) অন্তর্ভুক্ত হবে না।
এদিকে পুঁজিবাজারে বিনিয়োগের বিবরণী ছকও সংশোধন করা হয়েছে। একক এবং একীভূত উভয় ভিত্তিতে সংশোধিত ছক অনুসরণ করে আগের মতো যথানিয়মে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত বিবরণী দাখিল করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com