শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লিগ্যাসি ফুটওয়্যারের ২০ কোটি টাকার সুদ মওকুফ করেছে রূপালী ব্যাংক

ব্যাংক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   103 বার পঠিত

লিগ্যাসি ফুটওয়্যারের ২০ কোটি টাকার সুদ মওকুফ করেছে রূপালী ব্যাংক

সংগৃহীত ছবি

[২] পুঁজিবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের প্রায় ২০ কোটি টাকার সুদ মওকুফ করেছে রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক। গত ৫ সেপ্টেম্বর রুপালী ব্যাংক থেকে লিগ্যাসি ফুটওয়্যারকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।

[৩] সূত্র মতে, লিগ্যাসি ফুটওয়্যারের কাছে সুদসহ রূপালী ব্যাংকের পাওনা ছিল ৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৪১ টাকা। তবে সম্প্রতি সুদের অর্থ (১৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৪৩৮ টাকা) মওকুফ করে দিয়েছে ব্যাংকটি।

[৪] জানা গেছে, সুদ মওকুফের পর বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারকে পরিশোধ করতে হবে ১১ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩০৩ টাকা। পরিশোধিত মূলধন বৃদ্ধির মাধ্যমে এ অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com