মিয়ানমারের ২ ব্যাংকের সঙ্গে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

ব্যাংক ডেস্ক

শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

Foreign Assets

সংগৃহীত ছবি

গত ২০ আগস্ট তফসিলি ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক এবং মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের ওপর ওফাকের নিষেধাজ্ঞা আরোপ হওয়ার নিজেদের ঝুঁকি বিবেচনায় এসব ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকা এবং সার্বিকভাবে নিষেধাজ্ঞা বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে উপযুক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের একটি আর্থিক গোয়েন্দা সংস্থা অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এই মিয়ানমারের ওই দুই ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

Facebook Comments Box

Posted ১১:৫৬ AM | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#