পুঁজিবাজার ডেস্ক | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 136 বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করবে পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল রবিবার এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সভাপতি রিচার্ড ডি রোজারিওর নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
এ সময় উভয় সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়।
এ সময় দেশের শিল্প তথা অর্থনৈতিক বিকাশে পুঁজিবাজারের গুরুত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বৈঠকে ডিবিএর সভাপতি রোজারিও দেশের শিল্প, বাণিজ্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পুঁজিবাজারের গুরুত্বের কথা তুলে ধরেন। এ খাতের উন্নয়নে এফবিসিসিআইয়ের সার্বিক সহযোগিতা আহ্বান করেন তিনি।
Posted ১০:১৮ এএম | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam