চার দিনব্যাপী বনশ্রী আবাসন মেলা শুরু হচ্ছে ২০ সেপ্টেম্বর থেকে

অনলাইন ডেস্ক

রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

চার দিনব্যাপী বনশ্রী আবাসন মেলা শুরু হচ্ছে ২০ সেপ্টেম্বর থেকে

বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আগামী ২০, ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে ৪ ব্যাপী রাজধানীর অভিজাতিক এলাকা বনশ্রীতে নানজিং কমিউনিটি সেন্টারে আবাসন মেলা -২০২৩ অনুষ্ঠিত হবে।

মেলায় দেশের তথা ঢাকার বেশকিছু স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর সি ই ও মোঃ ইসলাম শেখ জানান , আমরা বনশ্রী আবাসন মেলায় ঢাকার বর্তমান ও ভবিষ্যৎ আবাসন নিয়ে চমৎকার ও আকর্ষণীয় কিছু আয়োজন করছি । আয়োজনের অংশ হিসেবে থাকছে ঢাকা, পূর্বাচল, কেরানীগঞ্জ ও মাওয়া হাইওয়ে সহ বিভিন্ন লোকেশনে প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং কুয়াকাটায় পাঁচ তারকা মানের হোটেলের শেয়ার/মালিকানা কেনার সুযোগ ও আবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য।

তিনি আরও বলেন, সাধারণ জনগণের মাঝে আবাসনের সুস্পষ্ট ধারণা দেওয়া এবং আবাসন ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সেতু বন্ধন তৈরির প্রেক্ষিতে আমরা ডোর তো ডোর ব্র্যান্ডিং করছি।

মেলার আকর্ষণ হিসেবে থাকবে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০-২০% এর বিশেষ মূল্য ছাড় এবং বিভিন্ন ধরণের উপহার সামগ্রী।

মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। মেলায় আসার জন্য স্ববান্ধবে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে ফ্রি মেহেদী উৎসব।

Facebook Comments Box

Posted ০২:৩৫ PM | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#