রাশমিকার সঙ্গে কাজ করতে মুখিয়ে বিজয়!

  |   বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   104 বার পঠিত

রাশমিকার সঙ্গে কাজ করতে মুখিয়ে বিজয়!

সংগৃহীত ছবি

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা জুটি নিয়ে আলোচনা চলে সবসময়ই। অভিনয়ের কারণ তারা যেমন আলোচনায় থাকেন তেমনি আলোচনায় থাকেন নিজেদের সম্পর্কের কারণে।

নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি বিজয় বা রাশমিকা কেউই। তবে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের উৎসাহ ও কৌতূহলে ভাটা পড়েনি। তার কারণও অবশ্য কম নয়। পরস্পরের পরিবার ও বন্ধুদের সঙ্গেও একাধিক বার দেখা গেছে বিজয় ও রাশমিকাকে। প্রেম না থাকলে এমন মেলামেশা সম্ভব নাকি? প্রশ্ন ভক্তদের। বাস্তব জীবনে একে অপরের সঙ্গে সময় কাটানো ছাড়াও একসঙ্গে কাজের সুযোগ পেলেও হাতছাড়া করতে নারাজ দুই তারকা। এখনও পর্যন্ত দু’টি ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন বিজয় ও রাশমিকা। ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’— এই দুই সিনেমাতে তাদের রসায়ন মনে ধরেছে দর্শকেরও। এখন নাকি নিজের ছবিতে নায়িকা হিসেবে রাশমিকাকে চান বিজয়।

কয়েক সপ্তাহ আগে সোশ্যাল সাইটে এক জনের হাত ধরে একটি ছবি পোস্ট করেছিলেন বিজয়। সঙ্গে লিখেছিলেন, অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তিনি। কার হাত সেটি, তা বোঝা যায়নি। ভক্তদের অনুমান, হাতটি রাশমিকারই।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০১ এএম | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com