শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বড় পর্দায় আসার আগে দেখতে কেমন ছিলেন নয়নতারা?

  |   বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   105 বার পঠিত

বড় পর্দায় আসার আগে দেখতে কেমন ছিলেন নয়নতারা?

সংগৃহীত ছবি

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ নয়নতারার। ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমায় বাজিমাত করেছেন এ অভিনেত্রী। তবে দক্ষিণী এ অভিনেত্রীর শাহরুখের সঙ্গে জুটি বেশ মনে ধরেছে দর্শকের। তবে দক্ষিণের ছবিতে কাজ করার আগে টেলিভিশনে সঞ্চালনার কাজ করতেন এ অভিনেত্রী।

ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন এ নায়িকা। সে কারণেই মডেলিং শুরু করেন। এর পর টেলিভিশনে কাজ করা শুরু করেন । টেলিভিশনের ফ্যাশন শো ‘ছামায়ম’–এ সঞ্চালনার দায়িত্বে ছিলেন নয়নতারা। ‘জওয়ান’-এর সাফল্যের মাঝেই নয়নতারার সঞ্চালনা করার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

নয়নতারা নয়, ডায়ানা নামেই টেলিভিশন শো-টি পরিচালনা করতেন তিনি। ভিডিওটি ভাইরাল হতেই অবাক দর্শক। প্রিয় তারকাকে দেখে চিনতেই পারেননি অনেকে। গলায় স্কার্ফ, কালো লম্বা টিপ, কোঁক়ড়া চুল, হাসিমুখে সঞ্চালনা করছেন তিনি। তবে সেই মেয়েটি যে আদতে নয়নতারা, তা বলে না দিলে বোঝারও উপায় নেই। নায়িকার বর্তমান ছবির সঙ্গে তেমন কোনও মিলই নেই ডায়ানার।

২০০৩ সালে মালয়ালম ছবি ‘মানসিনাক্করে’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন নয়নতারা। তার পরে ‘মায়া’, ‘গজিনী’, ‘কোলামাভু কোকিলা’-র মতো একের পর এক হিট ছবিতে অভিনয় করেন নয়নতারা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com