শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘বিশ্বকাপ জয়ের স্বপ্ন কেন দেখব না’

  |   শনিবার, ০৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   82 বার পঠিত

‘বিশ্বকাপ জয়ের স্বপ্ন কেন দেখব না’

সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ আফগানিস্তান। ক্রিকেটের এ বিশ্ব আসরে প্রথম খেলাতেই জয় ছিনিয়ে আনবে বাংলাদেশ– এমন প্রত্যাশা সবার। সাধারণ দর্শক থেকে শুরু করে তারকারাও শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করেছেন দেশীয় খেলোয়াড়দের। একই সঙ্গে জানিয়েছেন নিজেদের প্রত্যাশার কথা।

মাহফুজ আহমেদ
বাংলাদেশ ক্রিকেট দল জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে– এটাই আমার বিশ্বাস। অভিজ্ঞ আর তরুণদের নিয়ে গড়া দলটি বুক চিতিয়ে লড়াই করবে, এতে কোনো সন্দেহ নেই। ভালো লাগত এই দলে তামিম ইকবাল থাকলে। তামিমকে এবার খুব মিস করব। এর পরও আমার মনে হয় না, তামিমের না থাকাটা বড় কোনো প্রভাব ফেলবে। ইনজুরিসহ বিভিন্ন কারণে কমবেশি সব দলই তাদের সেরা কোনো না কোনো খেলোয়াড়কে বিশ্বকাপ আসরে পাচ্ছে না। সেসব বিষয় মেনে নিয়েই মাঠে নামতে হয়। খেলতে হয় আত্মবিশ্বাস আর দেশের প্রতি ভালোবাসা নিয়ে। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা ক্রিকেটারের নেতৃত্বে বাংলাদেশ দলও তাদের সেরা খেলাটা খেলবে এবং বিজয়ের নতুন মাইলফলক স্পর্শ করবে– এ আশা নিয়েই প্রতিটি খেলা দেখব।

জয়া আহসান
দেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাবে– এই স্বপ্ন চিরকালের। খেলাধুলাও এর বাইরে নয়। বাংলাদেশ ক্রিকেট দল এবারের বিশ্বকাপে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই আমার বিশ্বাস। সত্যি বলতে কী, আমার প্রত্যাশার পরিধি দিন দিন বেড়েই চলছে। টাইগারদের হাতে উঠেছে বিশ্বকাপের ট্রফি– এমন স্বপ্ন রচনাও থেমে নেই। গত কয়েক বছরে আমরা বিশ্বের বড় বড় দলকে হারিয়েছি। বাছাই নয়, ভালো খেলে সরাসরি পৌঁছে গেছি বিশ্বকাপের মঞ্চে। তাহলে শিরোপা জয়ের স্বপ্ন কেন দেখব না। টাইগাররা জ্বলে উঠবে, নিজেদের উজাড় করে দেবে প্রতিটি খেলায়; ছিনিয়ে আনবে কাঙ্ক্ষিত শিরোপা– এটাই মনেপ্রাণে চাওয়া।

চঞ্চল চৌধুরী
কারা বড় দল, কারা ছোট, কোন দল বিশ্বকাপ জেতার দাবিদার– এসব নিয়ে তর্কবিতর্ক চলছে, চলবেই। আমি সেসব নিয়ে মাথা ঘামাই না। যেতে চাই না তর্কবিতর্কে। শুধু বলতে চাই, বিশ্বমঞ্চে দেশের সাফল্যই আমার একমাত্র চাওয়া। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের আসরে সাফল্য অর্জনের মধ্য দিয়ে ইতিহাস রচনা করুক– এই কামনা করি সব সময়। বীর বাঙালি জাতি সহজে হার মানবে, লড়াইবিহীন মাঠ ছাড়বে– এটা কখনও মনে হয় না। যে জয় আমাদের আনন্দের সাগরে ভাসাবে, জাতি হিসেবে গর্ব করার সুযোগ এনে দেবে, সেই বিজয়গাথা রচনার জন্য প্রহর গুনছি।

শারমিন সুলতানা সুমি
ভালো খেলার মধ্য দিয়ে সবার মন জয় করে নেবে– টাইগারদের কাছে আমার প্রথম চাওয়া। আমি বিশ্বাস করি, ভালো খেলার মধ্য দিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব। টাইগারদের বলল, তোমরা খেলে যাও নির্ভয়ে, লড়াকুর বেশে– পুরো দেশের মানুষ আছে তোমাদের সঙ্গে। কোনো কিছু হারানোর ভয় নেই। একটি জাতির ভালোবাসার যে শক্তি, সেই শক্তিতে বলীয়ান হয়ে ওঠার ক্ষমতা তোমাদের আছে। খেলে যাও, দুর্বার যোদ্ধার মতো, সাফল্য অর্জনের মধ্য দিয়ে ফিরে এসো হাসিমুখে।

বিদ্যা সিনহা মিম
বাংলার দামাল ছেলেরা এই বিশ্বকাপে নতুন ইতিহাস লিখবে বলেই আমি মনে করি। আমরা যখন বিশ্বের প্রতিটি দলকে হারানোর ক্ষমতা রাখি, তাহলে শিরোপা কেন অধরা থাকবে? এই প্রশ্ন তো শুধু আমার নয়, অগণিত মানুষের। স্বপ্ন দেখি, বিশ্বকাপ ট্রফি নিয়ে হাসিমুখে দেশে ফিরবে টাইগাররা। এ স্বপ্ন যেন সত্যি হয়, মনেপ্রাণে এটাই চাওয়া।

নুসরাত ফারিয়া
আমার ভালোবাসার আরেক নাম ক্রিকেট। ভালো খেলুক, মন্দ খেলুক, সব সময় বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আছি। সেই দল যখন বিশ্বকাপের জন্য খেলছে, তখন তো কোনোভাবেই সাফল্য ছাড়া অন্য কিছু ভাবনায় আনতে চাই না। মনেপ্রাণে চাই, বিশ্বকাপ জয়ী দলের তালিকায় ‘বাংলাদেশ’ নাম যোগ হোক। দেশের প্রতিটি খেলোয়াড়ের জন্য রইল অপরিসীম ভালোবাসা আর শুভকামনা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com