শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমি আর কেক কাটতে চাই না, বললেন অপু বিশ্বাস

  |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   165 বার পঠিত

আমি আর কেক কাটতে চাই না, বললেন অপু বিশ্বাস

সংগৃহীত ছবি

সেলিব্রেটিদের জন্মদিন মানেই জমকালো আয়োজন। একপ্রকার হৈহুল্লোর করে তারা জন্মদিন পালন করেন। তবে অপু বিশ্বাস জানালেন, কখনো আর জন্মদিনের কেক কাটবেন না তিনি। এমন কি তার সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনেও কেক কাটবেন না ঢালিউড কুইন।

আগামীকাল ১১ অক্টোবর অপু বিশ্বাসের জন্মদিন। জন্মদিনের আগের দিন (১০ অক্টোকর) কাছের মানুষ ও ভক্তরা শুরু করে করেছেন সারপ্রাইজ পার্টি। আগে থেকে সেই পার্টির কথা জানতেন না অপু।

সারপ্রাইজ পার্টি শেষে অপু বলেন, জন্মদিনের আগের দিন থেকেই যে সারপ্রাইজ পার্টি হতে পারে বিষয়টা আমার একদমই মাথায় ছিল না। হঠাৎ এমন সারপ্রাইজ পেয়ে আমি সত্যি ভাষাহীন!

এ সময় আবেগপ্রবণ হয়ে অপু বলেন, আমি আর কেক কাটতে চাই না। গতবছর আমার ছেলের জন্মদিন থেকে আমি মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছি, আর কখনও জয়ের বার্থডে কেক কাটব না। আর আমিও কখনও আমার জন্মদিনের কেক কাটব না।

অপুর কথায়, সন্তান একজন মায়ের জন্য কি তা কোনো মা ভাষায় প্রকাশ করতে পারবে না। তার ব্যতিক্রম আমিও নই। জয়ের প্রথম বার্থ ডে থেকে পঞ্চম বার্থ ডে আমি খুব আনন্দ নিয়ে করেছি। ষষ্ঠ বার্থ ডে জয় তার পরিবারের সঙ্গে করেছে। ঐ সময় একটা বিষয়ের পর আমার মনে হলো জয়ের জন্মদিন আর ঘটা করে না করি। এরপর থেকে সিদ্ধান্ত নেই জন্মদিনে আর কখনও কেক কাটবো না।

Facebook Comments Box
advertisement

Posted ২:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com