শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাময়িক বন্ধ থাকবে প্রাইম ব্যাংক

ব্যাংক ডেস্ক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   89 বার পঠিত

সাময়িক বন্ধ থাকবে প্রাইম ব্যাংক

সংগৃহীত ছবি

ডেটা সেন্টার স্থানান্তরের কাজের জন্য প্রাইম ব্যাংক লিমিটেডের কার্যক্রম সাময়িকভাবে চার দিন বন্ধ রাখা হবে। এ বিষয়ে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রোববার (০৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস)।

বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, প্রাইম ব্যাংক লিমিটেডের বিদ্যমান ডেটা সেন্টার স্থানান্তর করা হবে। এতে আগামী ২৪ অক্টোবর রাত ২টা থেকে ২৮ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আবেদন করেছে ব্যাংকটি।

আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে প্রাইম ব্যাংক লিমিটেড সাময়িকভাবে বন্ধ রাখার সম্মতি দেয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Facebook Comments Box
advertisement

Posted ২:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com