প্রবাসের পাতা ডেস্ক | বুধবার, ১১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 169 বার পঠিত
সংগৃহীত ছবি
বিশ্বের ৪৮ হাজার ৫০০ জন রানার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংক অব আমেরিকা শিকাগো ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের ছয়টি ওয়ার্ল্ড ম্যারাথন মেজর-এর একটি এই শিকাগো ম্যারাথনে বাংলাদেশের পতাকা উড়িয়ে সফলভাবে ফিনিশ লাইন অতিক্রম করেছেন প্রবাসী প্রশান্ত রায়। এটি তার দ্বিতীয় ওয়ার্ল্ড ম্যারাথন।
এবারের শিকাগো ম্যারাথনে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আমন্ত্রিত ম্যারাথনার নৃপেন চৌধুরীও অংশগ্রহণ করে সফলভাবে সমাপ্ত করেন।
এ ছাড়াও যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইমরানুল হক, প্রণয় রায়, আনহার লতিফ সফলভাবে শিকাগো ম্যারাথন সমাপ্ত করেন।
শিকাগো ম্যারাথন বিশ্বব্যাপী ফিনিশারদের সংখ্যার ভিত্তিতে চতুর্থ বৃহত্তম দৌড়। ১৯৭৭ সালে যুক্তরাস্টেরের ইলিনয় রাজ্যের শিকাগো শহরে এই ইভেন্টের যাত্রা শুরু।
Posted ১:১৪ অপরাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam