| মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 76 বার পঠিত
সংগৃহীত ছবি
চলচ্চিত্র তারকাদের মধ্যে উপস্থাপক জুটি হিসেবে প্রথমেই আসে ফেরদৌস ও দিলারা হানিফ পূর্ণিমার নাম। আবারও তারা একসঙ্গে উপস্থাপনা করতে যাচ্ছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিতব্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর আসরে আবারও তাদেরউপস্থাপনায় দেখা যাবে। তথ্য মন্ত্রণালয় ও বিটিভির একাধিক সূত্র বিষয়টি জানিয়েছে।
চলতি সপ্তাহেঘোষণা করা হয়েছে২০২২ সালেরপুরস্কারপ্রাপ্তদের নাম। আগামী ১৪ নভেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ধরনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ হতে পারা আনন্দের। এতে উপস্থাপনার জন্য সম্মতি দিয়েছি। আমার সঙ্গে এতে থাকবে ফেরদৌস। অনেকেই জানেন, এর আগেও তার সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। সবাই অনুষ্ঠানগুলোর বেশ প্রশংসা করেছেন। আশা করছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরটি দু’জনেজমিয়ে তুলতে পারব।’
পূর্ণিমা আরও বলেন,‘১৯৯৮ সালে গাজীপুরের হোতাপাড়ায় ফেরদৌসেরসঙ্গে প্রথম দেখা। সেই থেকে পরিচয়। এরপর আমাদের বন্ধুত্ব হয়েছে।সিনেমা জগতেসে আমার ভালো বন্ধু।সবসময় সুখে-দুঃখে আমার পাশে থাকে। তার সঙ্গে ছবি করেছিসবচেয়েকম, কিন্তু বন্ধুত্ব হয়েছে বেশি। সিনেমায় না হলেও উপস্থাপনায় কিন্তু আমরা দারুণ জুটি।’
ফেরেদৌস বলেন, ‘সহশিল্পীর সঙ্গে বোঝাপড়া থাকলে কাজটি ভালো হয়। সহশিল্পীর পরিচয় ছাপিয়ে পূর্ণিমার সঙ্গে বন্ধুত্ব আমার অনেকদিনের। দু’জন আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। এরইমধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের আইডিয়া শেয়ারিং হয়েছে। ১৩ নভেম্বর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে চূড়ান্ত মহড়া শেষে পরদিন মঞ্চে উঠব।’
সিনেমায় পূর্ণিমা এখন অনিয়মিত। সম্প্রতিএকটি প্রসাধনী পণ্যের অনলাইন বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শিগগিরই এটি প্রচার হবে বলে জানা গেছে।তাঁর অভিনীত দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। একটি হচ্ছে ছটকু আহমেদের ‘আহারে জীবন’, অন্যটি নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’। ‘জ্যাম’ নামে একটি সিনেমায়ও কাজ করছেন তিনি। এর কিছু অংশের কাজ এখনও বাকিরয়েছে বলে জানান পূর্ণিমা।
চলচ্চিত্রে সমসাময়িকদের তুলনায় এখনও ব্যস্ত সময় কাটছে ফেরদৌসের। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘১৯৭১ সেইসবদিন’ও ‘সুজন মাঝি’। এছাড়া আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো ‘মানিকের লাল কাঁকড়া’, ‘দামপাড়া’, ‘দখিন দুয়ার’, ‘আহারে জীবন’, ‘হাজার বছরেরশ্রেষ্ঠ বাঙালি’, ‘যদি আরেকটু সময় পেতাম’।সিনেমাগুলো নিয়ে আশাবাদী এঅভিনেতা।
প্রসঙ্গত, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চলচৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেতে যাচ্ছেন।অন্যদিকে সেরা অভিনেত্রী হয়েছেনযৌথভাবে জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমায় অভিনয় করে তাদের এই অর্জন। আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনয়শিল্পী খসরু ওরোজিনা। পুরস্কার প্রদান অনুষ্ঠানঘিরে থাকছে তারকাশিল্পীদের জমজমাট পরিবেশনা।
Posted ৩:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam