শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  |   মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   231 বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি

ঘরের মাঠে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর প্রথম ওয়ানডেতে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পর আজ সিরিজ বাঁচানোর ম্যাচে লক্ষ্যে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। মিরপুর শের-ই- বাংলায় ম্যাচটি শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়।

এর আগে প্রথম ওয়ানডেতে গত শনিবার বাংলাদেশের দেওয়া ৮২ রানের লক্ষ্য ১৫১ বল বাকি থাকতেই সহজেই তুলে নেয় পাকিস্তান।

এদিন মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই দেখেশুনে শুরু করে পাক নারীরা। তবে দলীয় ১৮ রানে ফিরে যান ওপেনার শাদাব শামস। এরপর সিদরা আমিনকে ফিরিয়ে আবারো পাক শিবিরে আঘাত হানে টাইগাররা। পরে দলীয় ২৭ রানে ফিরে যান আরেক ব্যাটার বিসমাহ মারুফ।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক নিধা দার। অন্যপ্রান্তে দ্রুত আরেক উইকেট হারালে চাপে পড়ে যায় পাকিস্তান। তবে সে চাপকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি পাকিস্তান অধিনায়ক নিধা। আলিয়া রিয়াজকে নিয়ে জয়ের বন্দরে নোঙর করতে থাকতে তিনি। অবশ্য আলিয়া দলের জয় ১২ রান দূরে থাকা অবস্থায় বিদায় নেন। পরে বাকি কাজ সারেন নিধা, ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই অধিনায়ক।

বাংলাদেশ একাদশ
সুবহানা মুস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।

পাকিস্তান একাদশ
সিদারা আমিন, সাদাফ শামাস, বিসমাহ মারুফ, নিদা দার (অধিনায়ক), ইরাম জাভেদ, আলিয়া রিয়াজ, নাজিহা আলভি, উম্মে-ই- হানী, দিয়ানা বেইগ, নিশরা সান্ধু ও সাদিয়া ইকবাল।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com