শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যে খবর হাওয়ায় ভাসছিল তা সত্যি? জবাব দিলেন হৃতিক

  |   বুধবার, ০৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   103 বার পঠিত

যে খবর হাওয়ায় ভাসছিল তা সত্যি? জবাব দিলেন হৃতিক

সংগৃহীত ছবি

আসন্ন দীপাবলিতে ধামাকা নিয়ে আসছেন বলিউডের সুপারস্টার সালমান খান। আগামী ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে সালমানের টাইগার-৩। ছবিটি ঘিরে যতটানা উন্মাদনা চলছে তার চেয়ে বেশি জমাট বেঁধেছে রহস্য। ছবিতে দর্শকদের জন্য থাকছে একের পর এক চমক।

শোনা যাচ্ছে এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে কবীর ওরফে হৃতিক রোশনকে। এছাড়াও ক্যামিও চরিত্রে থাকছেন বলিউড বাদশা শাহরুখ খান। যশরাজ স্পাই ইউনিভার্সের তিন চরিত্রের ক্রসওভারই দেখা যাবে এ সিনেমায়।

এদিকে স্পাই ইউনিভার্সের অন্যতম চরিত্র কবীর; যা ২০১৯ সালে ওয়ার ছবির মাধ্যমে প্রকাশ্যে আসে। এবার কি তিনি টাইগার-৩ তে ক্যামিও রোলে ধরা দেবেন?

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়, টাইগার-৩তে ক্যামিও চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। সূত্রের তরফে তাদের জানানো হয়, আদিত্য চোপড়া স্পাই ইউনিভার্সের সব স্পাইকে একত্রে নিয়ে আসবেন এই ছবিতে। কেউ জানে না এটা এখনও, তবে টাইগার ৩ -এ পাঠান এর পাশাপাশি কবীরকেও দেখা যাবে। একমাত্র গুটিকয়েক মানুষ জানেন, আদিত্য কীভাবে টাইগার-৩ নিয়ে ভেবেছেন, এখন সবটা নিয়ে অত্যন্ত রাখঢাক বজায় রাখা হচ্ছে। অপেক্ষা ১২ নভেম্বরের।

এদিকে সম্প্রতি হৃতিককে একটি ইভেন্টে ভক্তরা ঘিরে ধরেন জিজ্ঞেস করেন, আপনি কী টাইগার ৩ ছবিতে আছেন? তিনি উত্তরে একটা হাসি দেন, এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। তারপর বেরিয়ে যান সেখান থেকে। এতে মনে করা হচ্ছে যে খবর এতদিন হাওয়ায় ভাসছিল সেটা সত্যি। যদিও সঠিক উত্তরটা ১২ নভেম্বরই পাওয়া যাবে।

টাইগার-৩ সিনেমা পরিচালনা করেছেন মণীশ শর্মা। এখানে টাইগারের চরিত্রে আছেন সলমন খান, জোয়া হয়ে ফিরছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ইমরান হাশমি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com