শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন

জাতীয় ডেস্ক

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

oath

সংগৃহীত ছবি

একাদশ জাতীয় সংসদের পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন শপথ নিয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবকে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০১:২১ PM | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#